Tuesday, June 23, 2026

ছিঃ! এমন ভাষায় কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে পারেন!

Date:

Share post:

বেনজির, কুৎসিত, জঘন্য, অর্বাচীনের মতো আক্রমণ মুখ্যমন্ত্রীকে। দুর্ভাগ্যের বিষয় যিনি এই আক্রমণ করছেন তিনি কেন্দ্রের মন্ত্রী এবং সোশ্যাল মিডিয়াতে তাঁর এই মন্তব্য গোটা গোটা অক্ষরে ঘুরে বেড়াচ্ছে। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ এই নোংরা আক্রমণ এড়িয়ে যেতেই পারতো। কিন্তু এড়ায়নি, তার কারণ ইতিমধ্যে এই মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং যেহেতু এই মন্তব্য করেছেন মোদি মন্ত্রিসভার মন্ত্রী তাই উপেক্ষা করার উপায় ছিল না।

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি মোদি মন্ত্রিসভার মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। বুধবার তিনি, IANS- কে এক বিস্ফোরক সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারের মোদ্দা বক্তব্য ট্যুইটে করে আইএনএস, যেখান তিনি তাঁর মন্ত্রী হিসাবে শপথ নেওয়া শব্দগুলিকে ধুলোয় মিশিয়ে দিয়ে বলেছেন, ” মমতা ব্যানার্জি বাংলাকে ইসলামিক রাজ্য করতে চাইছেন এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দিতে চাইছেন। স্বভাবতই বিজেপির কেউ কেউ এ ব্যাপারে উল্লসিত। আর তৃণমূল আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বলেছে, বিজেপিই যে দেশে বিভেদ, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে লড়াই বাধাতে চায়, এটা তার প্রমাণ। মন্ত্রী দেবশ্রী চৌধুরী এই বক্তব্য এখনও অস্বীকার করেননি। ফলে ধরেই নিতে হয় তিনি এই মন্তব্য অস্বীকার করছেন না।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...