Monday, April 6, 2026

রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান ও প্রশাসকের সঙ্গে বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

Date:

Share post:

রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানের সঙ্গে আজ, বৃহস্পতিবার বৈঠক করতে চলেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বেলা তিনটেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা।

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের পুরসভাগুলির কী ভূমিকা হওয়া উচিত, তা ব্যাখ্যা করবেন ফিরহাদ হাকিম। সেইসঙ্গে ডেঙ্গু মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিতে পারেন তিনি।

পাশাপাশি, পুরবাসীদের সচেতন করে তোলা,এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নাগরিক পরিষেবার কাজ যাতে উন্নতমানের হয়, তার জন্যও নির্দেশ দেবেন পুরসভাগুলিকে। যেসব পুরসভায় ইতিমধ্যে প্রশাসকমণ্ডলী কাজ শুরু করেছে এবং আগামীদিনে যেগুলিতে করবে, সেই পুরসভাগুলির কী করণীয়, সে বিষয়েও আলোচনা হবে এই বৈঠকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...