Monday, March 16, 2026

ভারতেও শুরু হচ্ছে কোভিডের ক্লিনিকাল ট্রায়াল, কোন কোন ওষুধ জেনে নিন

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী, কোভিড প্রতিরোধে কার্যকর হতে পারে এমন ওষুধগুলির সলিডারিটি ট্রায়াল অন্যান্য দেশের পাশাপাশি শুরু করছে ভারতও। করোনাভাইরাস প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে দেশের ৩০ টি হাসপাতালের ১৫০০ রোগীকে নিয়ে শুরু হবে ক্লিনিকাল ট্রায়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তত্ত্বাবধানে এই ট্রায়াল চালাবে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট-এর এপিডেমোলজি বিভাগের প্রধান ডা. শীলা গোড়বোলে জানিয়েছেন, করোনা হটস্পটগুলিতে সমীক্ষা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ১৫০০ রোগীকে চিহ্নিত করা হচ্ছে, যাঁদের শরীরে কোভিড পজিটিভ। ৩০টি হাসপাতালে এই রোগীদের উপরে করোনা প্রতিরোধী ওষুধের ক্নিনিকাল ট্রায়াল শুরু হবে।

ক্লিনিকাল ট্রায়ালে কী কী ওষুধ ব্যবহৃত হবে? ডা. গোড়বোলে জানিয়েছেন, অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, লোপিনাভির-রিটোনাভির এবং লোপিনাভির-রিটোনাভিরের সঙ্গে ইন্টারফেরনের পরীক্ষামূলক প্রয়োগ হবে। এই অ্যান্টি-ভাইরাল ওষুধগুলির বিভিন্ন কম্বিনেশন ও ডোজ রোগীদের শরীরে প্রয়োগ করে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সংক্রমণ কমাতে এই ওষুধগুলির কোন কোন কম্বিনেশন কাজে আসছে সেটা পরীক্ষা করে দেখা হবে। আইসিএমআর জানিয়েছে, প্রাথমিকভাবে ১৫০০ রোগীকে বেছে নেওয়া হবে। এরপর এলাকাভিত্তিতে সমীক্ষা চালিয়ে রোগীদের চিহ্নিত করে ট্রায়ালের জন্য বেছে নেওয়া হবে।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...