Tuesday, June 23, 2026

যোগীর রাজ্যে নয়া কীর্তি

Date:

Share post:

জঞ্জালে পড়েছিল পিপিই। সেই পিপিই-র মধ্যেই জ্বালানি ভরে টেনে নিয়ে যাচ্ছে দুই শিশু। ঘটনা উত্তরপ্রদেশের আগ্রার। বুধবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

উত্তরপ্রদেশে করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে আগ্রা। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই শিশু একটি ব্যবহৃত পিপিই কিটে জ্বালানি ফেলেছে। রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে সেই পিপিই। আগ্রা ক্যান্ট রেলস্টেশনের সামনে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, তাদের বাবা মা-এর সঙ্গে রেলকোয়াটারের কাছে ফুটপাতে থাকে। রাজ্যের এই ছবি সামনে আসায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওই দুই শিশু জানিয়েছে, এডিআরডিই ল্যাবরোটরির কাছে একটি জঞ্জাল থেকে ওই পিপিই কিট কুড়িয়ে পেয়েছিল। ওই কিট তাদের বাবা মা দেখতে পেয়ে নালায় ফেলে দেয়। ওই পরিবার মূলত যাযাবর। তাঁরা ভরতপুর থেকে কাজের খোঁজে এসেছিল। কিন্তু লকডাউনের জেরে আগ্রা আটকে যায়।

ওই শিশুদের বাবা ওম প্রকাশ জানান, কাঠ জোগাড় করতে বেরিয়েছিল ওরা। কিন্তু ভুল করে কবরস্থানের দিকে চলে যায়। ব্যাগে ভরা একটি পিপিই কিট দেখতে পায়। কিন্তু ওই জিনিস সম্পর্কে কোনও ধারণা ছিল না তাদের।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...