Tuesday, June 16, 2026

বেলেঘাটা আইডি দেখে অভিভূত, নোট লিখে জানাল কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

বেলেঘাটা আইডি দেখে অভিভূত, নোট লিখে জানাল কেন্দ্রীয় প্রতিনিধি দল।আপাতত স্বস্তি পেল রাজ্য সরকার।
কেন্দ্রীয় দলের মাপকাঠিতে ‘দারুণ’ তকমা দেওয়া হল হাসপাতালকে ।
রাজ্যের সাম্প্রতিক চিত্র বলছে,করোনা নিয়ে বিরোধীদের বাক্যবানে ‘ব্যাকফুটে’ চলে গিয়েছিল বর্তমান শাসক দল। করোনা নিয়ে অডিট কমিটি থেকে শুরু করে পিপিই ও মাস্ক বিলি নিয়ে ফাঁপড়ে পড়তে হয়ে রাজ্য সরকারকে। খোদ কোভিড হাসপাতাল এম আর বাঙ্গুরেও করোনা চিকিৎসার নিরাপত্তা সরঞ্জাম বা পিপিই ও এন-৯৫ মাস্ক না পেয়ে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধি দলের সঙ্গে একেবারে উল্টো ঘটনা ঘটছে। জানা গিয়েছে, বেলেঘাটা আইডি পরিদর্শনের পর আইডি-কর্তৃপক্ষকে একটি নোট দেন কেন্দ্রীয় দলের দুই চিকিৎসক। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে , নোটে লেখা হয়েছে, বেলেঘাটা আইডি ভালো ব্যবস্থা নিয়েছে । এমনকী চাওয়া মাত্রই করোনা সংক্রান্ত সব তথ্য দেওয়া হয়েছে তাদের। রোগীদের দেখভাল, ব্যবস্থাপনাতেও ত্রুটি ছিল না।  এমনকী এম আর বাঙুরেও পরিষেবার মান আগের থেকে উন্নত হয়েছে বলে নোট দিয়েছে দ্বিতীয় কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা।

Related articles

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...