Tuesday, June 23, 2026

করোনা অবহেই দুর্গা প্রতিমার বরাত পেল কুমোরটুলি

Date:

Share post:

পঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজোর মহাষষ্ঠী ২২ অক্টোবর। কিন্তু করোনার জেরে মন খারাপ কুমোরটুলির। হাতে মাত্র পাঁচ মাস সময়। অন্য বছর এই সময় অনেকটাই এগিয়ে যায় মূর্তি গড়ার কাজ। কিন্তু চলতি বছরে বায়না প্রায় হয়নি বললেই চলে। এই আবহেই হাসি ফুটল মৃৎশিল্পী মিন্টু পালের মুখে। সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির প্রতিমার বরাত পেলেন তিনি।

গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের সোনার দুর্গা প্রতিমা করেছিলেন মিন্টু পাল। তার আগে ২০১৪ সালে দেশপ্রিয় পার্কের বড় দুর্গাও তৈরি করেছিলেন তিনি। তবে মিন্টু পালের ঠাকুর যাচ্ছে অস্ট্রিয়া আর ফ্রান্সে। প্রতিমার বায়না হয়েছে অনেক আগেই। এপ্রিল-মে মাসেই প্রতিমা বিদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে ঠিক ছিল। সংবাদমাধ্যমকে মিন্টু পাল জানিয়েছেন, “গত দু’ মাসে কোনও পুজো হয়নি। আগে কথা হয়ে যাওয়ায় অস্ট্রিয়া এবং ফ্রান্সে পাঠানোর জন্য ঠাকুর তৈরি করেছি। তবে লকডাউন চলায় এখনই পাঠানো সম্ভব হচ্ছে না।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...