Monday, April 6, 2026

Breaking : করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবায় নতুন সঙ্কট, বাংলা ছেড়ে মণিপুরে ফিরছেন ১৮৫ জন নার্স

Date:

Share post:

রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় নয়া সঙ্কট, বাংলা ছেড়ে মণিপুরে ফিরছেন ১৮৫ জন নার্স করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নয়া সঙ্কট। বাংলা ছেড়ে মণিপুরে পাড়ি দিলেন ১৮৫ জন নার্স। সূত্রের খবর, মণিপুর সরকার তাঁদের রাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্য বাস পাঠিয়েছিলেন। সেই বাসে চড়েই ইম্ফলের পথে রওনা দিয়েছেন এ রাজ্যে কর্মরত মণিপুরের নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার, রাজ্যের বিশেষ করে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে কাজে ইস্তফা দেন ওই তরুণ-তরুণীরা।

একেই করোনা সংক্রমণের জেরে অনেক নার্স এবং স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠাতে হয়েছে। সে ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় কর্মীর অপ্রতুলতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ১৮৫ জন নার্স ছেড়ে দেওয়ায় সঙ্কটে কলকাতার বেসরকারি হাসপাতালগুলি। সূত্রের খবর, শুধু মনিপুর নয়, উত্তর-পূর্বের অন্য রাজ্য এবং ওড়িশাও এই সিদ্ধান্ত নিতে পারে। ফর্টিস, চার্নক, বেলভিউ, অ্যাপোলো, রুবি সহ কলকাতা ও সংলগ্ন এলাকার বেসরকারি হাসপাতাল থেকে ইতিমধ্যেই কাজে ইস্তফা দিয়ে মণিপুরে রওনা দিয়েছেন নার্সরা। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে রোগী পরিষেবা দেওয়া নিয়ে আশঙ্কায় বেসরকারি হাসপাতালগুলি।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...