Monday, April 6, 2026

করোনাকে জয় করে রাজকীয় সম্বর্ধনায় ঘরে ফিরলেন ৭১ বছরের পৌঢ়! শোনালেন অভিজ্ঞতা

Date:

Share post:

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন বারুইপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড-এর বৈষ্ণবপাড়ার বাসিন্দা বছর ৭১-এর ব্রজেন রায়। না, বৃদ্ধ ব্রজেনবাবুকে ফিরতে দেখে কেউ দূরে চলে যাননি। বরং, তাঁর আসার খবর পেয়ে আগে থেকেই সেখানে জমায়েত করেছিলেন এলাকাবাসীরা। ব্রজেনবাবুকে কেন্দ্র করে যুদ্ধজয়ের সেলিব্রেশনের সব প্রস্তুতি আগে থেকেই সারা ছিল।

তিনি ফেরার সঙ্গে সঙ্গেই উৎসবের আনন্দে মাতলো এলাকাবাসী। ছেলের গাড়ি করে এলাকায় এলেন ব্রজেন রায়। বারুইপুর পুরসভার চেয়ারম্যান (বর্তমান প্রশাসক) শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস-সহ এলাকার বিভিন্ন ওয়ার্ডের পুরপিতারা গাড়ি থেকে নামতেই ব্রজেন রায়কে দিলেন উষ্ণ সম্বর্ধনা। মালা পরিয়ে দেওয়া হয়।পুস্পবৃষ্টি করে বীরের সম্মান জানান বাসিন্দারা।

গত ১মে হার্টের সমস্যা নিয়ে ব্রজেন রায় ভর্তি হন সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। তখন তাঁর মধ্যে করোনা উপসর্গ দেখা যায়। এরপর ৪ মে তাঁর নমুনা পরীক্ষা করা হলে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি ওই হাসপাতালেই ভর্তি ছিলেন।

১৪ দিন পরে বাড়ি ফিরে ব্রজেন রায় বলেন, “করোনাকে জয় করা যায়। বার বার হাত ধুতে হবে আর মাস্ক পড়তেই হবে। রাখতেই হবে সামাজিক দূরত্ব। আপাতত তাঁকে বাড়িতেই ১৪ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...