Monday, April 6, 2026

বিদেশ থেকে ফিরলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: নবান্ন

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে বিদেশ থেকে ফিরলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক- জানাল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার ‘বন্দে ভারত মিশন’-এর অধীন বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। ফিরছেন ভিন দেশে আটকে পড়া বাংলার বাসিন্দারাও। শুক্রবার, নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে,

• রাজ্যে ফিরে তাঁদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে।

• বিমানবন্দর থেকে কেউই সরাসরি বাড়িতে ফিরতে পারবেন না।

• যাঁরা বিদেশ থেকে কলকাতা বিমানবন্দর দিয়ে ফিরবেন, তাঁরা চাইলে বিনামূল্যে রাজ্য সরকারের ৩টি কোয়ারেন্টাইন সেন্টারের যে কোনও একটিতে থাকতে পারেন।

• নিজেদের খরচে থাকতে চাইলে ১২টি বেসরকারি হোটেলের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন।

শুক্রবার, এই বিষয়ে টুইট করে রাজ্য স্বরাষ্ট্র দফতর। কলকাতায় সহ এই রাজ্যে প্রথম দিকে করোনা ছড়ায় বিদেশ ফেরত মানুষদের মাধ্যমেই। আবার যখন কেন্দ্রের উদ্যোগে বিদেশ থেকে রাজ্যে ফিরছেন বাংলার মানুষ, তখন বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য সরকারও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...