Monday, March 16, 2026

মুম্বই ফেরত মা ও ছেলে আক্রান্ত করোনায়

Date:

Share post:

মুম্বই গিয়েছিলেন চিকিৎসা করাতে। তাতেই হলো বিপত্তি। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বাড়িতে ফেরার পথে করোনা সংক্রমণ ধরা পড়ল মা ও ছেলের। তাঁদের দুর্গাপুরের সনকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানান, মাকে নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন ছেলে। দিন কয়েক আগে মুম্বই থেকে অ্যাম্বুলেন্সে তাঁরা বাড়ি ফিরছিলেন। আসানসোলে তাঁদের শারীরিক পরীক্ষা হয়। সেখানেই তাঁদের দেহে করোনার উপসর্গ মেলে। এরপর রিপোর্ট পজিটিভ আসে।

পুলিশ সূত্রে খবর, লকডাউনে মুম্বইয়ে আটকে ছিলেন মা ও ছেলে। লকডাউন চলায় অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরছিলেন।আসানসোলের ডুবুরডিহিতে তাদের শারীরিক পরীক্ষা করা হয়। থার্মাল স্ক্রিনিংয়ে দেহের তাপমাত্রা বেশি ধরা পড়ে। এরপর সরাসরি তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। নমুনা পরীক্ষা ব্যবস্থা করা হয়। সেই পরীক্ষায় দু’জনের রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসার জন্য দুর্গাপুরের কোভিড থ্রি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...