Saturday, April 4, 2026

পাহাড় চূড়ায় ভালবাসার গান

Date:

Share post:

পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক আবেগ। সেই পাহাড়ের কোলেই রূপ পেয়েছে ভালোবাসা। নিপুণ দক্ষতায় সেই ভালোবাসার গল্প বুনেছেন অনুরাগ হালদার। ১১ মে প্রকাশ হয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘Kashtiya’। বিচ্ছেদের মধ্যেও ভালোবাসার গল্প দেখানো হয়েছে এই ভিডিওতে। গানটির সুরকার অনুরাগ নিজেই। ভিডিওতে লাদাখের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। স্থানীয়দের জীবনযাত্রাও তুলে ধরেছেন অনুরাগ।

জি মিউজিক এই ভিডিওটি রিলিজ করেছে। ভিডিওর প্রযোজনা করেছে এএইচপি। ভিডিওটি পরিচালনা করেছেন সৌরদীপ্ত চৌধুরী এবং তাঁর সহযোগীরা। গানের গীতিকার বিশ্ব। অভিনয় করেছেন মৃগাঙ্ক বণিক এবং রোশনি ঘোষ। এর আগে বাংলাদেশের সব থেকে বড় অডিও লেভেল জি সিরিজের সঙ্গে কাজ করেছেন অনুরাগ হালদার। অনুরাগ জানান, “এই প্রথম কলকাতার কোনও মিউজিক ভিডিও লাদাখে শুট করা হয়েছে।”

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...