Thursday, June 25, 2026

রাজ্যে জারি স্থিতাবস্থা: চতুর্থ পর্যায়ের লকডাউন নিয়ে সোমবার ঘোষণা, টুইটে জানাল রাজ্য

Date:

Share post:

রবিবারে শেষ হচ্ছে দেশ জুড়ে চলা তৃতীয় দফার লকডাউন। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে পরবর্তী পর্যায়ের কোনও গাইড লাইন প্রকাশ করা হয়নি। এই অবস্থায় রাজ্যে স্থিতাবস্থা বজায় থাকবে বলে টুইট করে জানাল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। টুইটে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে চতুর্থ দফার লকডাউন সম্পর্কে কোনও গাইড লাইন না পাওয়ায় আপাতত স্থিতাবস্থা জারি থাকবে। সোমবার বিকেলে পরবর্তী পরিকল্পনার বিষয়ে ঘোষণা করবে রাজ্য।

সূত্রের খবর, রবিবার রাত নটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সব রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবদের ভিডিও কনফারেন্স হবে। তারপরেই সম্ভবত সোমবার কেন্দ্রের তরফে চতুর্থ পর্যায়ের লকডাউন কতদিন চলবে এবং কী তার গাইডলাইন হবে- সে বিষয়ে জানানো হবে। ইতিমধ্যেই পঞ্জাব, তামিলনাড়ু ও মহারাষ্ট্র সরকার 31 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন 18 মে-এর মধ্যেই চতুর্থ পর্যায়ের সম্পর্কে দেশবাসীকে জানানো হবে। সেই মতো আশা করা যাচ্ছে সোমবার বিকেলের মধ্যে চতুর্থ পর্যায়ে লকডাউন সম্পর্কে চূড়ান্ত গাইডলাইন ঘোষণা করবে কেন্দ্র। তারপরেই রাজ্যে তরফ এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। ততক্ষণ পর্যন্ত যে রাজ্যে লকডাউন চলছে তা বজায় থাকবে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...