Thursday, June 25, 2026

পাকিস্তানে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, লকডাউন তোলার সিদ্ধান্ত ইমরানের!

Date:

Share post:

পাকিস্তানে হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাক স্বাস্থ্য মন্ত্রণালয়ের রবিবার জানিয়েছে , গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৫১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪০ জন। মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৭৩ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা সিন্ধু প্রদেশে, সেখানে ১৫ হাজার ৫৯০ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব প্রদেশ, সেখানে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৮৪ জন। এছাড়াও খাইবার পাখতুন খাওয়া প্রদেশে ৫ হাজার ৮৪৭ জন, বেলুচিস্তানে ২ হাজার ৫৪৪ জন, ইসলামাবাদে ৯৪৭ জন, গিলগিট বাল্টিস্তানে ৫২৭ জন এবং আজাদ কাশ্মীরে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যে হারে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন সে দেশের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে এখনও পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৪১০ জনকে করোনা টেস্ট করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৩৪১ জন রোগী সুস্থ হয়েছেন ।
এমন ভীতিকর পরিস্থিতিতেও লকডাউন তুলে নেওয়ার মতো  হটকারি সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। অর্থনীতি বাঁচাতেই তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ইমরান। তবে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...