Sunday, April 5, 2026

গুলির লড়াইয়ে কাশ্মীরে শহিদ এক জওয়ান, নিহত দুই সন্ত্রাসবাদী

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে ফের সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ। ডোডা জেলার গুন্ডনায় সংঘর্ষে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী। শহিদ হয়েছেন এক জওয়ান। সন্ত্রাসবাদীরা হিজবুল মুজাহিদিন সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র তথা এসএসপি মনোজ শীরি বলেন, খবর পেয়ে শনিবার গভীর রাতে ডোডা জেলায় অভিযান চালায় সেনাবাহিনী। রবিবার ভোরবেলা থেকে শুরু হয় গুলির লড়াই। জানা গিয়েছে, ওই দুই সন্ত্রাসবাদীর একজন তাহির ওরফে আউকাফ। পুলওয়ামার বাসিন্দা ওই সন্ত্রাসবাদীর ২০১৯ সালে কিশতওয়ারে আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা হত্যায় নাম জড়ায়। পুলিশ সূত্রে খবর, মহামারির মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে জম্মু-কাশ্মীরে। যার মধ্যে রয়েছে ডোডা, কিশতয়ার ও রামবান জেলা।

Related articles

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...