Friday, June 26, 2026

লক্ষাধিক টাকা ভাড়া নিয়েও মাঝরাস্তায় এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেলে পালাল ট্রাক!

Date:

Share post:

লকডাউনের মধ্যেই শুরু হয়েছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো। রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে রেলমন্ত্রক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ীদের ঘরে ফেরাচ্ছে। কেউ কেউ আবার আর অপেক্ষা করতে না পেরে নিজেদের ব্যবস্থাপনাতেই গাড়ি ভাড়া করে ফিরে আসছেন ঘরে।

তেমনই হরিয়ানা থেকে এ রাজ্যে আসা একদল পরিযায়ী শ্রমিক নিজেদের খরচেই ঘরে ফিরছিলেন। কিন্তু সেখানেও বিপত্তি। মাঝরাস্তায় তাঁদের ফেলে পালিয়ে গেল ট্রাক।

অভিযোগ, এই শ্রমিকরা ১ লক্ষ ৬০ হাজার টাকায় ট্রাকটি ভাড়া করে কোচবিহারের শীতলকুচির বাড়িতে ফিরছিলেন। গতকাল, শনিবার মাঝরাতে তাঁদের মাথাভাঙার পচাগড় নামক একটি জায়গায় নামিয়ে দিয়ে পালিয়ে যায় অসাধু ট্রাক চালক। পরে অবশ্য প্রশাসনের সহায়তায় বাড়ি ফেরেন তাঁরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...