Monday, June 15, 2026

আমেরিকায় কমছে করোনা মৃত্যুর হার, এবার আক্রান্ত লাফিয়ে বাড়ছে রাশিয়ায়

Date:

Share post:

দুনিয়াজুড়ে মারণ ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত কিংবা মৃতের সংখ্যায় এখনও শীর্ষে আমেরিকা। তবে ডোনাল্ড ট্রাম্পের দেশের জন্য সামান্য স্বস্তির খবর, আমেরিকায় একদিনে করোনায় মৃত্যুর হার কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ৮২০ জন করোনা রোগীর। আজ, সোমবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, এখনও পর্যন্ত আমেরিকায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ২৭ হাজার ৬৬৪ জন। মৃত্যু হয়েছে ৯০ হাজার ৯৭৮ জন আক্রান্তর। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৩৮৯ জন রোগী। এ দেশে সবচেয়ে বেশি আক্রান্ত নিউ ইয়র্কেই।

এদিকে, আমেরিকা কিছুটা স্বস্তির খবর পেলেও কপালে ভাঁজ পড়ছে রাশিয়ার। ভ্লাদিমির পুতিনের দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগেই তালিকায় একেবারে নিচের দিকে থাকা রাশিয়া এবার দ্বিতীয় স্থানে থাকা স্পেনকেও টপকে গেল। এখন আমেরিকার পর বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ রাশিয়াই। আক্রান্ত হয়েছেন মোট ২ লক্ষ ৮১ হাজার ৭৫২। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩১ জন রোগীর। তবে সুস্থও হয়ে গিয়েছেন ৬৭ হাজারের বেশি রোগী।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...