Monday, April 13, 2026

করোনা সন্দেহে স্থানীয়দের বিক্ষোভ, অসুস্থ মা’কে ভাড়া বাড়িতে রাখতে পারলেন না ছেলে

Date:

Share post:

‘অমানবিক’ বললেও কম বলা হয়৷

স্থানীয় মানুষের বিক্ষোভে ৮০ বছরের মুমূর্ষু মা’কে নার্সিংহোম থেকে ছাড়িয়ে ভাড়া নেওয়া বাড়িতে রাখতে পারলেন না ছেলে।
অথচ ওই বৃদ্ধা আদৌ করোনা আক্রান্ত নন৷

ঢাকুরিয়ার তেলিপাড়া রোডের বাসিন্দা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী ভাস্কর সিনহা সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর মা রমাদেবীকে গত মার্চ মাসে গড়িয়াহাটের এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছিলো। কিন্তু করোনা আবহে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর গরহাজিরায় গত ১৫ মে নার্সিংহোমটি বন্ধ করে দেওয়া হয়। বাধ্য হয়েই গত শনিবার দুপুরে মাকে ওই নার্সিংহোমে থেকে ডিসচার্জ করিয়ে তেলিপাড়া রোডে ভাড়া নেওয়া নতুন একটি ফ্ল্যাটে তোলেন। সংবাদমাধ্যমে ভাস্করবাবুর অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই এলাকার কিছু লোক তাঁর ফ্ল্যাটে চড়াও হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁর মা করোনা রোগী। তখন এলাকার সিপিআই কাউন্সিলারকে ফোন করে সাহায্য চান ভাস্করবাবু। কিন্তু তিনি নিজে না এসে ফ্ল্যাটে গরফা থানার পুলিস পাঠান। পুলিস এসে চেষ্টা করলেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ফ্ল্যাট ছেড়ে অসুস্থ মাকে নিজের ছোট ঘরে আনতে বাধ্য হন ভাস্কর সিনহা৷ তিনি বলেছেন, শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের একাংশের বাধার ফলেই প্রায় মৃত্যুপথ যাত্রী মাকে নিজের ছোট ঘরে এনে রাখতে বাধ্য হয়েছেন তিনি। রবিবার তিনি বিষয়টি গরফা থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছেন।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...