Saturday, April 4, 2026

বাবুঘাট-হাওড়ায় লঞ্চ-স্টিমারকে বাঁধা হল, ২১ বছর পর ফের তাণ্ডব

Date:

Share post:

১৯৯৯ সালের পর আবার ২০২০। ২১ বছর পর ফের ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি পশ্চিমবঙ্গ। এবার ঝড়ের ব্যাপক প্রভাব পড়বে মহানগর কলকাতাতেও। বুধবার কার্যত জনশূন্য থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি। গঙ্গায় ফেরি সার্ভিস এমনিতেই লকডাউন এর কারণে বন্ধ। মঙ্গলবার প্রশাসন মূলত ব্যস্ত ছিল সমস্ত ফেরিগুলিকে যথাযথভাবে জেটির সঙ্গে বেঁধে রাখা নিয়ে। এছাড়া লঞ্চগুলিকে বেঁধে রাখাও হয়। এক একটি লঞ্চকে আলাদা আলাদা পাঁচটি দড়ি দিয়ে বাঁধা হয়। আবার পাশাপাশি লঞ্চগুলিকে দড়ি দিয়ে বাঁধা হয় যাতে খুলে না বেরিয়ে যায়। এছাড়া ছোট ছোট স্টিমারগুলিকে ঘাটে বেঁধে রাখা হয়। অন্য দেশ থেকে আসা স্টিমারগুলিকে দুদিকেই নোঙর করার জন্য মাইকে প্রচার করা হয়। বাবুঘাট এবং হাওড়া দুই জায়গাতেই মূলত এই প্রচার চলে মঙ্গলবার সারাদিন।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...