Monday, April 6, 2026

মুম্বই থেকে ডানকুনি ফিরলেন পরিযায়ী শ্রমিকরা

Date:

Share post:

মুম্বই থেকে শ্রমিক স্পেশাল ট্রেন এলো ডানকুনিতে। লকডাউনে আটকে থাকা ৭০১ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে সোমবার রাত সাড়ে 10টা নাগাদ ডানকুনি স্টেশনে এসে পৌঁছয় ট্রেনটি। যার মধ্যে ছিলেন হুগলির ৩০৬ জন বাসিন্দা। বাকি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারাও ডানকুনিতে নামেন। ট্রেনটিতে আরও যাত্রী আছেন যাঁরা বর্ধমান এবং কোচবিহারে নামবে।

শ্রমিকদের জন্য সকাল থেকে ডানকুনি স্টেশনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়াও জেলা প্রশাসনের প্রায় সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। ছিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব, ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম ও উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায়। উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্পেশাল ট্রেন মুম্বই থেকে রাজ্যে এলো।ট্রেনটি আসার পর প্রত্যেক যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তারপর তাঁদের স্থানীয় লোকোমোটিভ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের রাতের খাওয়ার ব্যবস্থা করা হয়। তারপর সেখান থেকেই নিদিষ্ট গাড়ি করে হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, বর্ধমান পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়।
দীর্ঘদিন পর ঘরে ফিরতে পেরে বেজায় খুশি মুম্বই থেকে আসা যাত্রীরা। তাঁরা অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...