Friday, March 20, 2026

উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ

Date:

Share post:

করোনার জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষার সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, প্রথম সম্ভাব্য নির্ঘণ্ট অনুযায়ী পরীক্ষা হতে পারে ২৫ জুন, ২৭ জুন, ২৯ জুন। দ্বিতীয় সম্ভাব্য নির্ঘণ্ট অনুযায়ী পরীক্ষা হতে পারে ২ জুলাই, ৪ জুলাই, ৬ জুলাই। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সংসদ। দুই সম্ভাব্য নির্ঘণ্ট নিয়ে আলোচনা চলছে। জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই চূড়ান্ত পরীক্ষাসূচি প্রকাশ করবে সংসদ।

করোনা সংক্রমণ এবং লকডাউনের ফলে তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। যার মধ্যে রয়েছে ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান,অ্যারাবিক,ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এর মত বিষয়গুলি।

এদিন এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলেই নয়, প্রতিটা শ্রেণীকক্ষের বাইরে স্যানিটাইজার রাখতে হবে। পড়ুয়া, শিক্ষক, শিক্ষা কর্মীদের বাধ্যতামূলকভাবে মাস্ক করতে হবে।” তিনি আরও বলেন, “আমার ধারণা কমার্সের ৬০ হাজার পরীক্ষার্থী এবং ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে এক থেকে দেড় লক্ষ পরীক্ষার্থী আছে।” উচ্চ মাধ্যমিকের জন্য নয়া ফর্মুলা তৈরি করা হয়েছে বলে তিনি জানান। এত সংখ্যক পরীক্ষার্থীর জন্য যতগুলি স্কুল প্রয়োজন তার দ্বিগুণ স্কুলের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষা নিতে রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত বলেও জানান শিক্ষামন্ত্রী।

Related articles

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...