Thursday, June 25, 2026

প্রবল গতিতে রাজ্যের দিকে এগোচ্ছে আমফান

Date:

Share post:

ক্রমশ রাজ্যের দিকে এগিয়ে আসছে আমফান। ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৮০ কিমি দূরে। দিঘা থেকে ৬৩০ কিমি দূরে অবস্থান করছে সুপার সাইক্লোন৷ আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল বুধবার স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সন্ধেয় দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ১২০ কিমি বেগে ঝড়ের সতর্কতা জারি হয়েছে।

ওইদিন সন্ধেয় দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ১২০ কিমি বেগে ঝড় হতে পারে। এনডিআরএফ জানিয়েছে, এই ঝড়ে সমুদ্রের ঢেউ উঠতে পারে দোতলার সমান৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ সমস্যায় পড়বেন। যার মধ্যে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...