Thursday, June 25, 2026

ফের জোড়া দুর্ঘটনায় নিহত ৭ পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

একের পর এক দুর্ঘটনা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ঘটেই চলেছে। ফের জোড়া দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন পরিযায়ী শ্রমিক।

মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের ইয়াভাটমাল জেলায় একটি বাসে করে ফিরছিলেন একদল পরিযায়ী শ্রমিক। বাসটি ট্রাকের পিছন দিক থেকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন এবং আহত ১৫ জন শ্রমিক। জানা গিয়েছে, বাসটি সোলাপুর থেকে ঝাড়খণ্ড যাচ্ছিল।

অপর একটি দুর্ঘটনা সোমবার রাতের উত্তরপ্রদেশের মহোবা এলাকার কমলপুরা গ্রামের ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কের। সেখানে একটি ডিসিএমের একটি টায়ার ফেটে যাওয়ায় উল্টে যায় গাড়িটি। এই ঘটনায় মৃত্যু হয় তিন জনের। আহত ১২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে প্রায় ১৭ জন যাত্রী ছিলেন। মহোবা পুলিশ সুপার এমএল পাটিদার জানান, গাড়িটি দিল্লি থেকে সাধারণ মানুষদের নিয়ে আসছিল।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...