Sunday, March 22, 2026

আমফানের আতঙ্কের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠলো বাঁকুড়ার কিছু এলাকা

Date:

Share post:

প্রকৃতির রোষ ? আমফান আতঙ্কের মধ্যেই বঙ্গে ভূমিকম্প৷

বুধবার সকাল ১১টা ২৪ মিনিট নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে বাঁকুড়া জেলার কিছু এলাকা৷ রিখটার স্কেলে ৪.১ ম্যাগনিটিউড তীব্রতা ছিলো৷ মাত্র ২ সেকেন্ডের জন্যে স্থায়ী হয় ওই ভূমিকম্প

গত কয়েকদিন ধরে আমফানের আতঙ্কে কাঁপছে বাংলার মানুষ৷ তার উপর এবার নতুন করে আতঙ্ক দেখা গেল ভূমিকম্পের৷ বুধবার মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে বাঁকুড়া জেলা৷ রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ । জানা গিয়েছে, বুধবার সকাল ১১.২৪ নাগাদ ওই ভূমিকম্পটি হয়। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিমি গভীরতায় অক্ষাংশের ২৩.৫ ডিগ্রি উত্তরে এবং দ্রাঘিমাংশের ৮৭.১ ডিগ্রি পূর্ব হল ওই ভূমিকম্পের উৎসস্থল। বাঁকুড়ায় এই ভূমিকম্প মাত্র ২ সেকেন্ডের জন্যে স্থায়ী থাকলেও আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

Related articles

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...