Thursday, June 25, 2026

আমফান-মোকাবিলায় সর্বশক্তি নিয়ে ঝাঁপান, কংগ্রেস কর্মীদের নির্দেশ রাহুল গান্ধীর

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,

আজ, বুধবার দুপুর বা বিকেলের মধ্যেই আমফান ঝড়ের আছড়ে পড়ার কথা পশ্চিমবঙ্গে৷ বিভিন্ন জেলায় সকাল থেকেই শুরু হয়েছে প্রবল ঝোড়ো হাওয়া, নাগাড়ে ভারী বৃষ্টি চলছে৷
আমফান-মোকাবিলায় সর্বশক্তি নিয়ে ঝাঁপান, কংগ্রেস কর্মীদের নির্দেশ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ দলের কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন৷

আবহাওয়া দফতর বলেছে, মারাত্মক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতে বাংলা এবং ওড়িশার সাধারণ মানুষের সাহায্যে কংগ্রেস কর্মীদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন রাহুল গান্ধী। এই ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষকে সতর্ক করতে এবং তাঁদের নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করতেও নির্দেশ দিয়েছেন কংগ্রেস সাংসদ। মঙ্গলবারই এ বিষয়ে তিনি হিন্দিতে টুইট করেন। রাহুল তাঁর টুইটে লেখেন, “করোনা ভাইরাসের সংকটের মধ্যেই দেশে আসছে ঘূর্ণিঝড় আমফান। আমি পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে আসন্ন বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে এবং তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে সহায়তা করার জন্যে আবেদন করছি। আপনারা সবাই নিরাপদে থাকবেন”।

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...