Saturday, April 4, 2026

লকডাউনের জের: কমেছে বিশ্বের দৈনিক কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাত্রা

Date:

Share post:

লকডাউনের জেরে বিশ্বের দৈনিক কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের মাত্রা কমেছে। সমীক্ষা বলছে এমনটাই। নভেল করোনাভাইরাস রুখতে বিশ্বের বহু দেশে চলছে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে প্রায় সবকিছুই। বিশ্বজুড়ে প্রায় তিন মাস ধরে সামনে আসছে এই ছবি। লকডাউনের ফলে বন্ধ কলকারখানা এবং যানবাহন চলাচল। কমেছে দূষণের মাত্রা।

সমীক্ষার নাম ‘গ্লোবাল কার্বন প্রোজেক্ট’ । প্রায় ৪৫০ ডেটাবেস পর্যবেক্ষণ করে দৈনিক কার্বন নির্গমন হ্রাসের এই তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক জার্নাল ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’-এ প্রকাশিত হয়েছে এই তথ্য। সমীক্ষা অনুযায়ী, ২০১৯ সালের এপ্রিল মাসের তুলনায় এ বছর দৈনিক প্রায় ১৭ শতাংশ কমেছে কার্বন নির্গমনের পরিমাণ। বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বিশ্ব জুড়ে দৈনিক কার্বন নির্গমনের পরিমাণ কমেছে। ২০২০ সালের বাকি সময় লকডাউন বজায় থাকলে দৈনিক কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের মাত্রা কমবে ৭ শতাংশ। দ্রুত লকডাউন শিথিল করলে তার পরিমাণ কমবে ৪ শতাংশ। গোটা হিসেব করা হয়েছে ২০১৯ সালের নিরিখে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক কার্বন নির্গমনের মাত্রা আগের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কমেছে। চিনে গত ফেব্রুয়ারি মাসে দৈনিক কার্বন নির্গমনের মাত্রা কমেছে প্রায় এক চতুর্থাংশ। এছাড়াও ভারত এবং ইউরোপে যথাক্রমে ২৬ এবং ২৭ শতাংশ করে কমেছে দৈনিক কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...