Thursday, June 11, 2026

ঝড়ের তাণ্ডবে তছনছ ‘প্রাক্তন মন্ত্রী’ শোভনের সাজনো অফিস

Date:

Share post:

ঝড়ের তাণ্ডবের হাত থেকে রক্ষা পেল না রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন। নবান্নে বহু ঘরের জানলার কাচ ভেঙে গিয়েছে, জল ঢুকেছে। শুধু তাই নয় আশ্চর্যের বিষয় হলো ঝড়ের প্রচন্ড দাপটে প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘরের দরজা-জানলা ভেঙে চুরমার। এক তলার এই ঘরটি বন্ধই থাকত। ভাঙা দরজা গিয়ে জল ঢুকে গিয়েছে। জল থই থই অফিস। দামি চামড়ার সোফা ভিজে গিয়েছে। কার্যত প্রায় একই অবস্থা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অফিস। জানলার কাচ ভেঙেছে। তিনি বললেন, ছবি দেখাতে পারছি না, তাই বলতে পারছি না। নবান্নর ন’তলার ৯০৯ নম্বর রুমের জানলাও ভেঙেছে। সবমিলিয়ে ১৪তলার নবান্ন যে ঝড়ের তাণ্ডবে অনেকটাই ক্ষতিগ্রস্ত তা বলার অপেক্ষা রাখে না। প্রকৃতির তাণ্ডবে ত্রস্ত প্রশাসন ঝড় থামার অপেক্ষায় রয়েছে।

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...