Wednesday, June 24, 2026

তছনছ কলকাতা : উধাও জল, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট

Date:

Share post:

জল, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট কার্যত নেই। টানা ১০ ঘন্টার ভয়ানক ঝড়ে বেহাল কলকাতা। গাছ ভেঙে, জল জমে, হোর্ডিং ভেঙে মহানগরের অধিকাংশ রাস্তা। টান পড়েছে জলে। প্রকৃতির রোষে কার্যত ক্ষতবিক্ষত কলকাতা।

সবচেয়ে দুর্বিষহ অবস্থা হলো বিদ্যুতের। বুধবার দুপুর থেকে বিদ্যুৎ চলে যাওয়ার পর আর সকাল এগারোটা, এই খবর পোস্ট হওয়া অবধি বিদ্যুৎ আসেনি। সিইএসসি ও এসইবি কাজ করছে। দ্রুত বিদ্যুৎ আসবে। মূলত গাছ পড়ে, তার ছিঁড়ে পোস্ট উল্টে পরিস্থিতি ভয়াবহ। ফলে সময় তো একটু লাগবেই। বিদ্যুতের কারণে জল সরবরাহ যেমন থমকে গিয়েছে, তেমনি মহানগরীর বিস্তৃর্ণ এলাকা জুড়ে মোবাইল নেটওয়ার্ক কার্যত নেই। ভোদাফোনের নেটওয়ার্ক বুধবার থেকেই চলে যায়। বৃহস্পতিবার সকাল থেকে অন্য নেটওয়ার্কও বসে গিয়েছে। ফলে শহরের অধিকাংশ নেটওয়ার্কের ফোন কার্যত অচল, ইন্টারনেট কানেকশনও নেই। ফলে দৈনিন্দন কাজ থমকে গিয়েছে। সন্ধের আগে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবস্থ সচল হওয়া মুশকিল রয়েছে।

কলকাতা পুরসভা এবং রাজ্য প্রশাসন দিনরাত এক করে কাজ শুরু করেছে। প্রথমে গাছ সরানো চলছে, একই সঙ্গে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপন করা হচ্ছে। বহু জায়গায় তার ছিঁড়ে পড়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলি মেরামত করে বিদ্যুৎ ফেরানো হবে। তারপরেই জল পরিষেবা চালু হবে। প্রকৃতির এই ভয়ানক রোষের মুখে শহরবাসীর সহযোগিতা চেয়েছে প্রশাসন।

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...