Wednesday, June 24, 2026

৪২ টনের বিমানগুলো উল্টে যায় আর কি! বিমানবন্দরের ছাদ উড়ে যাওয়ার শঙ্কায় নিদ্রাহীন কর্তারা

Date:

Share post:

এটা এয়ারপোর্ট না স্বচ্ছ-সাজানো সুইমিং পুল, না দেখলে বোঝা মুশকিল। বুধবার ১৩৩ কিলোমিটার বেগে ঝড়ে সেই জলে দাঁড়িয়ে থাকা বিমানগুলো কার্যত উল্টে যাওয়ার জোগাড়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশেষ যাত্রীবাহী বিমান এবং কার্গো বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বুধবার এয়ারপোর্টে ৪২টি বিমান ছিল। এক একটির ওজন প্রায় ৪২টন। প্রত্যেকটি বিমানের সামনের দিক এবং পেছনের দিক চেন দিয়ে বাঁধা ছিল। তা সত্ত্বেও প্রবল ঝড়ে যেভাবে বিমানগুলো দুলছিল তাতে যে কোনও সময়ে সেগুলো উল্টে যেতে পারত। আর এই পরিস্থিতির কথা মাথায় রেখেই গোটা দশেক ছোট বিমান আগে থেকেই অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরের কাচের জানলা সজোরে ধাক্কা মারতে শুরু করে প্রবল ঝড়। ডিউটিতে থাকা কর্মীরা ভয় পেয়ে যান। বিমানবন্দরের ছাদের লম্বা স্টিলের শিটগুলো প্রচন্ড আওয়াজ করে উড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। উদ্বেগে কার্যত ছটফট করছিলেন শীর্ষস্থানীয় কর্তারা। পরিস্থিতি বুঝে আগেই অবশ্য বিজ্ঞাপনের বোর্ড খুলে নেয়া হয়েছিল।

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...