Monday, June 8, 2026

কোচবিহার পুরসভাতেও প্রশাসক, দায়িত্বে পুরনো মুখ

Date:

Share post:

কোচবিহার পুরসভার প্রশাসকের দায়িত্ব পেলেন বিদায়ী চেয়ারম্যান ভূষণ সিং। বৃহস্পতিবার ছিল পুরসভার মেয়াদের শেষদিন। ইতিমধ্যেই রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের তরফ থেকে এক নির্দেশিকা পাঠানো হয়।

ওই নির্দেশিকায় জানানো হয় কোচবিহার পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছে ভূষণ সিংকে। বিদায়ী ভাইস-চেয়ারম্যান আমিনা আহমেদকে প্রশাসকমণ্ডলীর সদস্য হিসেবে রাখা হয়েছে বলে খবর।
গত এপ্রিল মাসেই রাজ্যের বেশ কয়েকটি পুরসভার সঙ্গে কোচবিহার পুরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জেরে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের দিনহাটা, মাথাভাঙা পুরসভার মতো কোচবিহার পুরসভাতেও প্রশাসক নিয়োগ করল সরকার।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...