Saturday, June 27, 2026

এক সিইএসসি কর্মীর বক্তব্য

Date:

Share post:

প্রাক্তন বিধায়ক কণিকা গাঙ্গুলির পোস্ট থেকে-

বিদ্যুতের জন্যে অনেক পোস্ট করেছি। এবার সিইএসসি কর্মীদের অসহয়তার কথা শুনুন।

(একজন CESC কর্মীর কাছ থেকে সংগৃহীত )

আজ ভয়ংকর সংকটের মুখে বিদুৎ কর্মীরা। #CESC ম্যানেজমেন্টের অদূরদর্শিতার ফলে এখনো পর্যন্ত ৪৮ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও, মেইন্স বিভাগে সমস্ত জায়গায় ১০০ শতাংশ কর্মচারীদের নিয়োগ করতে পারলো না।এখনো পর্যন্ত পাওয়া খবর, আজ হাওড়ায় ২ টি সেট, শ্রীরামপুরে ৫ টি, কামারহাটি অফিসে ৬টি, কালিন্দী তে ৩ টি, যাদবপুরে ২ টি। অর্থাৎ কোথাও ৫০ শতাংশ বেশী সেট কাজ করানোর জন্যে নামানো হয়নি। যারা কাজে নামছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কাজ করার সামগ্রী নেই, খাওয়া নেই, বিশ্রাম নেই, এইভাবেই ২৪ ঘন্টা,৪৮ ঘন্টা কাজ করছেন তারা। এতক্ষণ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ ধৈর্য হারাচ্ছেন। কাল হাওড়া অফিসে তৃণমূল কাউন্সিলের হাতে আমাদের সহকর্মী নিগৃহীত হয়েছেন।

CESC’র সব জায়গায় অফিস ঘেরাও হচ্ছে, অকথ্য গালিগালাজ, আটকে রাখা হচ্ছে।প্রতিনিয়ত অবস্থা খারাপ হচ্ছে।

কিন্তু এমনটা হওয়ার কথা ছিলো না। আমাদের পূর্ব অভিজ্ঞতায় থেকে, আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক তরুণ ভরদ্বাজ আগাম চিঠি দিয়ে ম্যানেজমেন্টকে এর প্রস্তুতি নিতে অনুরোধ করেছিলেন। কি কি করা দরকার তার কথা বলা হয়েছিলো। মৌখিক ভাবে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে সামগ্রিক পরিস্থিতি নিয়ে। শেষকথা, সাধারণ মানুষের বিদ্যুৎ পরিষেবা তাড়াতাড়ি দেওয়ার জন্যে সমস্ত ব্যাবস্থা নিতে হবে সাথে আমাদের সহকর্মীদের নিরাপত্তার ব্যাবস্থা করতে হবে, সুস্থ পরিবেশ তৈরির দায়িত্ব ম্যানেজমেন্ট কে নিতে হবে।

 

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...