Thursday, March 19, 2026

এবার থেকে পড়ুয়ারা একইসঙ্গে দুটি ডিগ্রি কোর্স করার সুযোগ পাবে

Date:

Share post:

ইচ্ছে করলে এবার থেকে যে কোনও পড়ুয়া একইসঙ্গে দুটি বিষয়ের উপর ডিগ্রি কোর্স করার সুযোগ পাবে। আর একই সময়ে করা দুটি কোর্সই বৈধ বলে গণ্য হবে। উচ্চশিক্ষাকে আরও আকর্ষণীয় করা এবং পড়ুয়াদের সামনে কেরিয়ারের আরও বড় সুযোগ তৈরির লক্ষ্যেই এবার এই নয়া প্রস্তাবে সায় দিয়েছে ভারতের ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। ইউজিসির সেক্রেটারি রজনীশ জৈন বলেছেন, নির্দিষ্ট গাইডলাইনের ভিত্তিতে তৈরি এই প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করবে। এখন থেকে একই সময়ে সমান্তরাল দুটি কোর্স করতে পারবেন ছাত্রছাত্রীরা। তবে শর্ত একটাই। এক্ষেত্রে দুটি কোর্সের মধ্যে একটি রেগুলার কোর্স হলে অন্যটিকে হতে হবে দূরশিক্ষাচালিত বা অনলাইনভিত্তিক কোর্স। অর্থাৎ একইসঙ্গে দুটি রেগুলার কোর্স করা যাবে না। দুটি কোর্স করার সময় রেগুলার কোর্সে পড়ুয়াদের নির্দিষ্ট সংখ্যক উপস্থিতিও বাধ্যতামূলক। অর্থাৎ এবার থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার পড়ুয়া চাইলে একইসঙ্গে ইগনু থেকে ডিসট্যান্ট লার্নিংয়ের মাধ্যমে ইংরাজি সাহিত্য নিয়ে পড়তে পারবেন।

 

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...