Tuesday, June 9, 2026

মর্মান্তিক! বেহালা পর্ণশ্রীর জমা জলে ভাসছে একাধিক দেহ

Date:

Share post:

আমফানের তাণ্ডবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের যে কী বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, তা টের পাওয়া যাচ্ছে যত সময় বাড়ছে তত। কলকাতা ও তার আশপাশের বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন। তার মধ্যেই বেহালায় মর্মান্তিক দৃশ্য! জমা জলে ভাসছে 5-6টি দেহ। বেহালার পর্ণশ্রী এলাকার জমা জলে একাধিক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, পর্ণশ্রীর লেকের পাশ থেকেই উদ্ধার এক ব্যক্তির দেহ। অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ ও NDRF টিম যখন সেই দেহ উদ্ধারে নামে তখন একে একে আরও মৃতদেহ উদ্ধার হতে থাকে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫-৬টি ভাসমান দেহ উদ্ধার করা হয়েছে। আশেপাশে আর কোনও নিথর দেহ আটকে রয়েছে কি না তাতল্লাশি করে দেখা হচ্ছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...