Friday, June 26, 2026

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণেও অল্প-বিস্তর

Date:

Share post:

ঘূর্ণিঝড় রাজ্য ছেড়ে চলে যাওয়ার পরেই আবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। অল্পবিস্তর বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আমফানের জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা ছিল। আগামীকাল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। এরমধ্যে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে।

বৃষ্টির কারণ কী? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূবালী হাওয়া ও দক্ষিণী হাওয়ারে সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে। এর ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে এবং বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, অরুণাচল প্রদেশেও।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...