Tuesday, March 31, 2026

আমফান বিধ্বস্ত বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! মৃত বেড়ে ২০০

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফান বিপর্যয়ের মধ্যে আরও বেশি করে দাপট দেখাতে শুরু করেছে কোভিড-১৯। টানা কয়েকদিন গোটা দেশে একের পর এক রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা বাড়িয়েছে মারণ ভাইরাস। দেশের পাশাপাশি রাজ্যেও অব্যাহত করোনা ভাইরাসের দাপট। আমফান বিধ্বস্ত বাংলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন আরও ২০৮ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৬৬৭ জন। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২০০। রবিবার রাজ্যে করোনা সক্রিয় সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৬। তবে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ হাজার ৩৩৯ জন।

সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। যা চিন্তা বাড়াচ্ছে রাজ্যে। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ জন। এরপরই রয়েছে হাওড়া (৫৩৯)। এছাড়াও উত্তর ২৪ পরগনা (২৬২), দক্ষিণ ২৪ পরগনা (৭০), হুগলি (৮৯), মালদা (৭০)।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর রবিবার পর্যন্ত মোট ১ লক্ষ ২৯ হাজার ৬০৮টি করোনা পরীক্ষা করা হয়েছে বাংলায়। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৯ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে করোনায় সুস্থতার হার ৩৬.৫১ শতাংশ।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...