Sunday, June 28, 2026

প্রথম করোনা রোগীর সন্ধান মিললো, করোনার গ্রাস এবার সিকিমেও

Date:

Share post:

ভারতের একমাত্র রাজ্য হিসেবে এতদিন পর্যন্ত করোনামুক্ত ছিল উত্তর-পূর্বের রাজ্য সিকিম। কিন্তু এবার সেখানেও প্রথম করোনা রোগীর সন্ধান মিলেছে। দিল্লি থেকে ফেরা এক যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সিকিমের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ পিটি ভুটিয়া।

তিনি জানান, দক্ষিণ সিকিমের রাবাংলার বাসিন্দা ওই যুবক সম্প্রতি দিল্লি থেকে সিকিম ফেরেন। ২১ মে তাঁর শরীরে কোভিড-১৯-এর কিছু উপসর্গ দেখা দেয়। এরপর তাঁর শরীর থেকে দেহরস নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই আক্রান্ত যুবক সম্প্রতি যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের খোঁজ চলছে।

উল্লেখ্য, গোটা দেশ করোনা সংক্রমণের শিকার হলেও কোভিড-১৯ মুক্ত ছিল সিকিম, নাগাল্যান্ড ও লাক্ষাদ্বীপ। সেই তালিকা থেকে এবার বেরিয়ে গেল সিকিম।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...