Tuesday, June 9, 2026

আবার দিলীপকে আটকাল পুলিশ, মেচেদা জাতীয় সড়কে ধুন্ধুমার

Date:

Share post:

আবার বাধার মুখে দিলীপ ঘোষ। এবার পূর্ব মেদিনীপুরে আমফান দুর্গতদের পাশে দাঁড়াবার জন্য বিজেপি রাজ্য সভাপতি যাচ্ছিলেন। হলদিয়া মেচেদা রোড ধরে নন্দকুমারের পথে যাবার সময় পুলিশ তার কনভয়কে আটকায়। হলদিয়া-মেচেদা রোডে কৃষ্ণপুর এর কাছে তার গাড়ি আটকায় পুলিশ। অভিযোগ সেই একই, লকডাউন চলছে। করোনা পরিস্থিতি রয়েছে। মানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা রয়েছে। দিলীপ ঘোষের পুলিশি অনুমতি নেই। রাজ্য সভাপতি আসার খবরে বিজেপি সমর্থকরা জড়ো হন। পাল্টা তৃণমূল কংগ্রেসও কর্মীদের জড়ো করে। উত্তেজনা বাড়ে। দিলীপ বলেন, এটা আমার লোকসভা কেন্দ্রের মধ্যে। আমাকে দেখলেই ওদের আইনের সমস্যার কথা মনে পড়ে। আমি এলে যদি ওদের আইন -শৃঙ্খলার অবনতি হয়, তাহলে পুলিশের ডুবে মরা উচিত। উত্তেজনা অব্যাহত।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...