Tuesday, June 9, 2026

পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়ে ভিলেন থেকে নায়ক সোনু

Date:

Share post:

দক্ষিণী এবং হিন্দি সিনেমার তারকা সোনু সুদকে নিয়ে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, বাস ভাড়া করে নিজের দায়িত্বেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন তিনি। কর্নাটকে পৌঁছে দিয়েছিলেন কয়েকশো শ্রমজীবী মানুষকে।
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিয়েই বেশ কয়েকটি বাসের বন্দোবস্ত করেন তিনি। অন্তত ৪০০-র বেশি শ্রমিককে নিয়ে লখনউ, প্রতাগড়, হরদোই, সিদ্ধার্থনগরের পথে ইতিমধ্যেই যাত্রা করেছে বাসগুলি।
সংবাদমাধ্যমকে সোনু সুদ জানান, যতদিন না সমস্ত পরিযায়ী শ্রমিকরা পরিবারের কাছে পৌঁছাতে পারছে, নিজের মতো করেই এই কাজ চালিয়ে যাবেন তিনি। এর পাশাপাশিই ভাওয়ান্ডি এলাকায় প্রতিদিন হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। এছাড়া লকডাউন শুরুতেই পাঞ্জাবে স্বাস্থ্যকর্মীদের জন্য দেড় হাজার পিপিই কিট দান করেছিলেন দাবাংয়ের এই খ্যাতনামা অভিনেতা।
সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করা মানুষটির সঙ্গে বাস্তব চরিত্রের যে আকাশ-পাতাল ফারাক, তা সামনে এলো আরও একবার। পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, কষ্ট তাঁর দৈনন্দিন জীবনকে চঞ্চল করে তুলেছে। আর তাই খেটে খাওয়া মানুষদের জন্য নিজের সবটুকুই উজাড় করে দিচ্ছেন সোনু। এই মহানুভবতাকে ধন্যবাদ জানালেও কম পড়ে হয়তো। প্রকৃতপক্ষে জীবনের চলচ্চিত্রে সোনু এভাবেই নায়ক হয়ে গেছেন নিজের অজান্তেই।
বলিউড অভিনেতার কাজে খুশি হয়ে এবার দরাজ গলায় তাঁর প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সোনুর প্রশংসা করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস দেন বিজেপির অভিনেত্রী সাংসদ, মন্ত্রী। সেখানে তিনি লেখেন, গত ২ দশক ধরে সোনুকে চেনেন তিনি। অভিনেতা হিসেবে তাঁর প্রতিপত্তিও প্রত্যক্ষ করেছেন তিনি।  কিন্তু এই দুঃসময়ে অভিনেতার পাশাপাশি যে সহৃদয় মানুষের সত্ত্বা তাঁর মধ্যে দেখতে পাচ্ছেন, তাতে তিনি সোনুর উপর গর্ববোধ করছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।
সোনু সুদ যেভাবে অসহায় মানুষগুলির পাশে দাঁড়াচ্ছেন, তাতে তাঁর উপর সম্মান আরও বেড়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী ।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...