Monday, April 6, 2026

আমফানে মৃতদের পরিবার পিছু ২.৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

করোনা আবহে আমফানের তাণ্ডবে লন্ডভন্ড গোটা বাংলা। ভয়ঙ্কর সুপার সাইক্লোনের করাল গ্রাসে প্রাণ হারিয়েছেন অনেক সাধারণ মানুষের। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুরসভার পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে মৃতদের প্রতিটি পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভার পক্ষ থেকে এদিন ঝড়ে নিহতদের মধ্যে ১০জন মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে আড়াই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। ফিরহাদ হাকিম মৃতের পরিবারবর্গকে সান্তনা দিয়ে বলেছেন, “যে মানুষরা প্রাণ হারিয়েছেন তাঁদের ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু তাঁদের সকলের পরিবারের পাশে যে কোনও দরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ আমরা সবাই আছি।”

প্রশাসক ফিরহাদ হাকিম আরও জানান, এই টাকার অঙ্কটা কিছুই নয়, শুধু তাঁদের পক্ষ থেকে মৃতের পরিবারবর্গের পাশে থাকার আশ্বাস।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...