Saturday, April 4, 2026

পাশে প্রশাসক: হাঁটু জলে দাঁড়িয়ে ত্রাণ বিলি বারাকপুরের তৃণমূল নেতার

Date:

Share post:

মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ। এখন বসেছে প্রশাসক। কিন্তু তাও কাজের শেষ নেই বারাকপুরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান প্রশাসক শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে নিজেই নেমে পড়েছেন ত্রাণ বিলিতে। তাও আবার সেই সেদিন, যেদিন আমফানের তাণ্ডবে তাঁর ওয়ার্ডের নীচু এলাকায় কোমর সমান জল। তার মধ্যেই দাঁড়িয়েই বাসিন্দাদের অভাব-অভিযোগ নথিভুক্ত করেন তিনি। তারপরে সেই অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী এলাকাবাসীর কাছে পৌঁছে দিয়েছেন শুভ্রকান্তি নিজে। পাশাপাশি, বৃহস্পতিবার কমিউনিটি কিচেন থেকে রান্না খাবার বাড়ি বাড়ি পৌঁছেও দিয়েছেন তাঁরা।

তাঁর কথায়, “কাউন্সিলর হই বা প্রশাসক- সবার আগে আমরা এলাকার যুবক। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন স্থানীয়দের সাহায্যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সেই মতোই এলাকার আরও কিছু ছেলেকে নিয়ে লোকের কাছে যতটুকু পারছি ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি”। তৃণমূল নেতা তথা বর্তমান প্রশাসক শুভ্রকান্তি বন্দোপাধ্যায়ের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...