Tuesday, March 24, 2026

বিদ্যুৎ-এর দাবিতে উত্তপ্ত নাদিয়াল, ইঁটের ঘায়ে মাথা ফাটল বিধায়কের

Date:

Share post:

আমফানের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা ও শহরতলি। যার নিট ফল, ৬ দিন পরেও দেখা নেই বিদ্যুৎ ও পানীয় জলের । শহরের অন্যান্য অংশের মতোই আজ মঙ্গলবারও সকাল থেকে উত্তপ্ত ছিল নাদিয়াল থানার কাঞ্চনতলা। শেষ পর্যন্ত জনতার রোষের শিকার হলেন খোদ বিধায়ক । ইঁটের ঘায়ে মাথা ফাটল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার ।

আমফানের তাণ্ডবের ৬দিন পর এলাকার এক অংশে এসেছে বিদ্যুৎ, অন্য অংশ এখনও বিদ্যুৎহীন। আর তাই নিয়ে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। রাস্তা অবরোধকে কেন্দ্র করে শুরু হয় গণ্ডগোল। পরিস্থিতি সামাল দিতে বিধায়ক যেতেই, তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ । তার কোনও কথাতেই কর্ণপাত করেননি উত্তেজিত জনতা। উল্টে প্রথমে বচসা, তারপর হাতাহাতি । ইট ছুঁড়ে খোদ শাসকদলের বিধায়কেরই মাথা ফাটিয়ে দেওয়া হয় । তার থুতনিতেও আঘাত লেগেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...