Thursday, June 25, 2026

ফের বাংলার পাশে, আমফানে গৃহহীনদের জন্য ৫০০ মেট্রিক টন ত্রিপল পাঠাচ্ছে ওড়িশা

Date:

Share post:

দিনকয়েক আগেই আমফানের জেরে বিপর্যস্ত বাংলাকে স্বাভাবিক করতে ৫০০ কর্মীর একটি বিশেষ দল পাঠিয়েছে ওড়িশা। কলকাতা ও দুই ২৪ পরগণায় উদ্ধারকাজ ও গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ তাঁরা শুরু করে দিয়েছেন৷

ফের রাজ্যের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷

ঝড়ে গৃহহারা মানুষদের মাথার উপরের ছাদ দেওয়ার জন্য ৫০০ মেট্রিক টন পলিথিন ত্রিপল পাঠাচ্ছে ওড়িশা। ২০ ফুট বাই ২০ ফুট মাপের ৫০০ টন ত্রিপল আসছে ওড়িশা থেকে। এই ত্রিপলে অস্থায়ীভাবে বহু বিপন্ন মানুষের মাথার উপর আচ্ছাদন করা যাবে৷ বুধবার ওড়িশার মুখ্য সচিব ট্যুইট করে জানিয়েছেন, ‘‘ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সমস্তরকম ভাবে বাংলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত । এই মুহূর্তে আমফান-বিধ্বস্ত বহু মানুষের মাথায় ছাদ নেই । তাই যত দ্রুত সম্ভব ৫০০ টন ত্রিপল ট্রাকে করে পৌঁছে দেওয়া হবে ।’’

ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার পিকে জেনা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালেই এই ত্রিপল ট্রাকে করে বাংলার উদ্দেশে রওনা দেবে৷ ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...