Monday, March 30, 2026

করোনা-আবহে সদ্যোজাত ও মায়ের যত্ন নিয়ে বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

Date:

Share post:

করোনা-আবহে সদ্যোজাত ও মায়ের যত্ন নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বলা হয়েছে,করোনা সংক্রমিত এলাকায় ‘রিপ্রোডাকটিভ, মেটারন্যাল, নিউবর্ন, চাইল্ড, অ্যাডলসেন্ট হেলথ প্লাস নিউট্রিশন’ (RMNCAH+N) পরিষেবার ক্ষেত্রে এই নির্দেশিকা মেনে চলতে হবে৷

নির্দেশকায় বলা হয়েছে :

◾RMNCAH+N পরিষেবার ক্ষেত্রে করোনা-নমুনা পরীক্ষা বাধ্যতামূলক নয়।

◾তবে সন্দেহজনক এবং পজিটিভ রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা সরবরাহ করতে হবে।

◾কনটেনমেন্ট এবং বাফার জোনগুলিতে ক্ষেত্রবিশেষে এই নির্দেশিকা মানতে হবে।

◾RMNCAH+N পরিষেবার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ওষুধ অত্যাবশ্যকীয় পণ্যের আওতাভুক্ত করতে হবে।

◾করোনা-সংক্রমিত এলাকায় আইএফএ, জিঙ্ক, ক্যালসিয়াম ট্যাবলেট, ওআরএস, গর্ভনিরোধক ইত্যাদির হোম ডেলিভারি করতে হবে।

◾সংক্রমিত এলাকায় করোনা-পরিস্থিতি যাই হোক, মহিলা, শিশু এবং কিশোরকে সমস্ত রকমের আপৎকালীন পরিষেবা দিতে হবে।

◾কনটেনমেন্ট এবং বাফার জোনে প্রয়োজন হলে অন্ত:সত্ত্বাকে টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে হবে।

◾প্রয়োজনে কনটেনমেন্ট জোনের বাইরে কোনও হাসপাতালে ভর্তিকরতে হবে।

◾অন্ত:সত্ত্বাদের পরিবহণে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করতে হবে।

◾দুর্বল সদ্যোজাতদের চিকিৎসায় নিকটবর্তী SNCU বা NBSU পরিষেবা দিতে হবে।

◾সদ্যোজাতদের সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে।

◾মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্ট বা MTPA অনুযায়ী, কম্প্রিহেনসিভ অ্যাবরশন কেয়ার বা CAC পরিষেবা চালু রাখতে হবে।

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...