Friday, May 15, 2026

কমতে পারে করোনা পরীক্ষার খরচ? মূল্য নির্ধারণ করবে রাজ্য সরকার

Date:

Share post:

করোনা টেস্টের খরচ কত হবে তা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আইসিএমআর – এর নির্ধারিত মূল্য ছিল ৪৫০০ টাকা। এবার এই মূল্য নির্ধারণের কাজ রাজ্যগুলিকে দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। মনে করা হচ্ছে এর জেরে কমতে পারে পরীক্ষার খরচ।

করোনা পরীক্ষার খরচ নিয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা করে আইসিএমআর। সরকারি ল্যাবের পাশাপাশি বেসরকারি ল্যাবেও পরীক্ষা করা হচ্ছে করোনার। অন্যদিকে পিপিই কিট তৈরি করছে বহু বেসরকারি সংস্থা। যার ফলে কমতে পারে কিটের দাম। মে মাসের ৫ তারিখে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে পিপিই কিট উৎপাদনের সংখ্যা ছিল ২.০৬ লক্ষ। গত দু’সপ্তাহে তা দ্বিগুণ হয়েছে।

১৭ই মার্চ করোনা পরীক্ষার দাম ৪৫০০ টাকা ধার্য করে আইসিএমআর। আইসিএমআর রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে জানিয়েছে, গোটা দেশে ৪২৮টি সরকারি ল্যাব ও ১৮২টি বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা হয়। সংশ্লিষ্ট ল্যাবগুলির সঙ্গে কথা বলতে হবে রাজ্য সরকারকে। দাম দার্য করতে হবে প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...