Monday, May 4, 2026

লকডাউনে বিক্রি কম, তবু এখনও জনপ্রিয় চন্দননগরের জলভরা

Date:

Share post:

জামাইষষ্ঠীতে জামাইয়ের সঙ্গে রসিকতা করতে আবিষ্কার হয়েছিল বিখ্যাত জলভরা সন্দেশ৷ চন্দননগরের সূর্য মোদক জমিদার বাড়ির গিন্নিদের আবদারে তৈরি করেছিলেন জলভরা৷ আজও তার সমান জনপ্রিয়তা৷ তবে প্রতি বছরের তুলনায় এবারের ছবিটা একটু অন্যরকম৷ কোরোনাভাইরাস ও লকডাউনের জেরে অনেকেই জামাইষষ্ঠী পালন করতে পারেননি৷ তাই জলভরা বা অন্যান্য মিষ্টির চাহিদা কমেছে।

প্রায় দেড়শো বছর আগে চন্দননগরের সূর্য মোদক জলভরা সন্দেশ বানিয়ে ইতিহাস গড়েছিলেন৷ এমনিতে সারা বছর জামাই আদরে খামতি রাখেন না শাশুড়িরা। কিন্তু জামাইষষ্ঠীর দিনটিতে মেয়ে-জামাই যখন বাড়িতে আসেন, তখন থাকে বাড়তি আয়োজন৷ এহেন জামাই আদরের দিনে একটু ঠাট্টা-তামাসা হবে না তা কি হয়? সালটা 1290 বঙ্গাব্দ৷ তেলেনিপাড়ার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির গিন্নীরা কর্তাদের কাছে আবদার করলেন, জামাইষষ্ঠীতে এমন মিষ্টি পাতে দিতে হবে, যেন জামাই বোকা বনে যায় ৷ সব শুনে কর্তারা পড়লেন মহা ফাঁপড়ে ৷ জামাইকে বোকা বানানো, তাও আবার মিষ্টিমুখে? এদিকে গিন্নিদের কথাও তো ফেলা যায় না ৷ অবশেষে ডাক পড়ল মিষ্টি প্রস্তুতকারক সূর্য মোদকের। অনেক ভেবে সূর্য মোদক ও তাঁর ছেলে সিদ্ধেশ্বর তৈরি করলেন তালশাঁসের আকারে বিশেষ এক ধরনের মিষ্টি ৷ যথারীতি জামাইষষ্ঠীর দিন পঞ্চব্যঞ্জনের আহার শেষে জামাইয়ের পাতে বিশেষ মিষ্টি দিলেন শাশুড়ি মায়েরা৷ মনের সুখে মিষ্টিতে কামড় দিতেই গোলাপ জল ছিটকে গরদের পাঞ্জাবি ভিজল৷ জামাই তো লজ্জায় লাল ৷ জমিদারবাড়ির অন্দরে তখন হাসির রোল ৷ আর এভাবেই বাঙালির মিষ্টির তালিকায় যোগ হয় জলভরা সন্দেশের নাম।
সূর্য মোদক গোলাপ জল দিয়ে জলভরা সন্দেশ তৈরি করেছিলেন৷ বর্তমানে আম, স্ট্রবেরি, চকোলেটের জলভরাও পাওয়া যায় ৷ জি টি রোডের ধারে চন্দননগরের বড়বাজারে যে সূর্য মোদকের দোকান, সেটিই আসল ৷ তাঁর পরিবারের চতুর্থ প্রজন্ম শৈবাল মোদক এখন ব্যবসা দেখাশোনা করেন। শৈবাল মোদক জানালেন, পুরানো জলভরার স্বাদে কোনও পরিবর্তন আনা হয়নি ৷ আগে গুড়কে চিনির পর্যায়ে এনে তার নির্যাস বের করে দোলো বানানো হত৷ সেই দোলো ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে জলভরা সন্দেশ তৈরি হত ৷ এখন গোলাপ জল ছাড়াও আম, স্ট্রবেরি ও চকোলেটের মতো পুর ভরা হচ্ছে ৷
এবছর জামাইষষ্ঠী সেভাবে পালিত হচ্ছে না ৷ এই প্রসঙ্গে শৈবাল মোদক বলেন, এখন তাঁরা স্থানীয় ক্রেতাদের উপর নির্ভরশীল৷ বাইরে থেকে ক্রেতারা আসতে পারছেন না লকডাউনের কারণে৷ চাহিদা কম থাকায় অন্য বছরের থেকে জলভরার পরিমাণ এবারে কম৷ ক্রেতারা সামাজিক দূরত্ব মেনে দোকানে আসছেন এবং মিষ্টি কিনছেন৷ সূর্য মোদকের জলভরা সন্দেশ 137 বছর পরেও সমান লোভনীয়৷

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে