Saturday, June 20, 2026

লকডাউনের জের: পেশা বদলে শ্রমিকের ভূমিকায় রাজস্থানের শিক্ষক

Date:

Share post:

স্বাভাবিক ছন্দে চলছিল জীবন। কিন্তু করোনা সংক্রমণ এবং লকডাউন পরিস্থিতি সবটা ওলট পালট করে দিয়েছে। দেশের অধিকাংশ মানুষেরই জীবনযাত্রার আমূল পরিবর্তন এসেছে। সেই তালিকায় রয়েছেন রাজস্থানের রামঅবতার সিং। শিক্ষকতা ছেড়ে শ্রমিকদের সঙ্গে কাজে নেমে পড়েছেন তিনি।

রাজস্থানের আসলপুরের একটি বেসরকারি স্কুলে পড়াতেন রামঅবতার। মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত স্কুলের বোর্ড, চকই ছিল তাঁর জীবন। ২৪ মার্চ রাত বারোটা থেকে দেশজুড়ে শুরু হয় লকডাউন। তার জেরে বন্ধ হয়ে যায় স্কুল। গত দুমাস তাই মেলেনি বেতন। পেটের দায় তাই শ্রমিকের কাজে যুক্ত হন রামঅবতার।

২০০১ সালে স্নাতক হওয়ার পর ২০০৯ সালে বিএড করেন রামঅবতার। এমজিএনআরইজিএ প্রকল্পের আওতায় কাজ শুরু করেন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শিক্ষক। স্কুলের শিক্ষকতা করে ২০ থেকে ২৫ হাজার টাকা বেতন পেতেন তিনি। লকডাউনের বাজারে চাকরি খুইয়ে দৈনিক ২৩৫ টাকা প্রতিদিন মজুরি হিসাবে মাসে ৭,০৫০ টাকা উপার্জন করছেন৷

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...