Monday, April 6, 2026

এখনই লকডাউন তুলতে চায় না রাজ্য, যুক্তি দিয়ে কেন্দ্রকে জানালেন মুখ্যসচিব

Date:

Share post:

এখনই কন্টেনমেন্ট বা রেড জোন থেকে লকডাউন তোলার পক্ষপাতী নয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে ভিডিও কনফারেন্সে মুখ্যসচিব রাজীব সিনহা এমনটাই জানিয়েছেন।

যে হারে দেশ তথা রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে এবং মৃত্যু হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য সরকার মনে করছে, এখনই ওই এলাকাগুলি থেকে লকডাউন তুললে করোনা সংক্রমণ বাড়তে পারে। পাশাপাশি, এখনই লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রেও আপত্তি রয়েছে রাজ্যের।

অন্যদিকে, এদিন ভিডিও কনফারেন্সে লকডাউনের মেয়াদ বৃদ্ধি ছাড়াও সুপার সাইক্লোন আমফান পরবর্তী পরিস্থিতি নিয়েও বৃহস্পতিবার নবান্নে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে মুখ্যসচিবের আলোচনা হয় বলে জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...