Friday, March 27, 2026

মুম্বই থেকে হেঁটে বাংলা: গন্তব্য অসমে পৌঁছে দিল কোচবিহার প্রশাসন

Date:

Share post:

মুম্বই থেকে হেঁটে রওনা দিয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে। অসমের ডিব্রুগড়ের বাসিন্দা দীপক বরুয়ার দাবি, কোনরকম যানবাহন পাননি তিনি। দু মাসের বেশি সময় ধরে হেঁটে ঘরের কাছে এসে কোচবিহারে পৌঁছন তিনি। বিহারে তাঁর সমস্ত জিনিস ছিনতাই হয়ে যায় বলে অভিযোগ দীপকের। বুধবার রাতে তুফানগঞ্জ ন্যাশনাল ক্লাবের কাছে রাস্তায় তাঁকে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দীপকের খাওয়ার ব্যবস্থা করেন। খবর পাঠানো হয় তুফানগঞ্জ থানায়। কোচবিহার জেলা প্রশাসনের তৎপরতা একটি বিশেষ অ্যাম্বুল্যান্সে করে তাঁকে অসমে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। সেই সঙ্গে তাঁর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। মাথাভাঙা হাসপাতাল সূত্রে খবর, দীপকের করোনার কোনও উপসর্গ নেই। তবে তিনি কিছুটা দুর্বল রয়েছেন।

Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...