Monday, June 22, 2026

“লকডাউন নিয়ে কী ভাবছেন?” মুখ্যমন্ত্রীদের থেকে সাজেশন নিলেন অমিত শাহ

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামী ৩১ মে দেশজুড়ে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। বর্তমান পরিস্থিতিতে কি লকডাউনের মেয়াদ বাড়বে? তা নিয়ে সব মহলে চলছে জোর জল্পনা। সর্বভারতীয় সাংবাদ মাধমগুলি মনে করছে, “মন কী বাত” অনুষ্ঠানে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর এই জল্পনার মধ্যেই লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে আজ, বৃহস্পতিবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লকডাউন নিয়ে তিনি মুখ্যমন্ত্রীদের মতামত জানতে চেয়েছেন বলে খবর। একই সঙ্গে অমিত শাহ মুখ্যমন্ত্রীদের কাছে তাঁদের রাজ্যে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন।

সূত্রের খবর, অর্থনৈতিক বিষয়টির দিকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীরা কিছু ক্ষেত্রে ছাড় বা শিথিলতা চাইলেও, প্রত্যেকে অন্তত আরও একদফা লকডাউন চাইছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, চতুর্থ দফা লকডাউনের শেষ পর্বে গোটা দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। সেক্ষেত্রে লকডাউন পুরোপুরি তুলে নিল বিপদ বাড়বে বই কমবে না।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৫৮ হাজার ৩৩৩ দাঁড়িয়েছে। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৩১ হয়েছে। ফলে এখনই লকডাউন সমাপ্ত ঘোষণা আত্মহত্যার বলেই মনে করছেন অনেকে।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...