Tuesday, June 23, 2026

নেই ত্রিপল: বাজ পড়ে মৃত কিশোর, পরিবারের পাশে বর্ষীয়ান কান্তি

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফান কেড়ে নিয়েছে মাথার উপর ছাদ। তার উপর কালবৈশাখী। তার জেরেই অকালে প্রাণ হারাল এক কিশোর। শক্তিকৃষ্ণ সাউ নামে ওই ছেলেটির বয়স 15 বছর। স্থানীয় সূত্রে খবর, সুন্দরবনের কাছারিপাড়ার বাসিন্দা শক্তিকৃষ্ণর বাড়িতে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ বাজ পড়ে। তাতেই তার মৃত্যু হয়। অভিযোগ, আমফানের সাতদিন পরেও এলাকায় পৌঁছয়নি একটিও ত্রিপল। মাথার উপর আচ্ছাদন না থাকার কারণেই ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সাউ পরিবারের। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কবে সরকারি ত্রাণ আসবে তাঁদের কাছে? তবে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সিপিআইএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। কিশোরের মৃত্যুর ঘটনায় বিচলিত কান্তি গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...