Monday, April 6, 2026

মুজাফফরপুরের ঘটনাকে “ছোট” বলায় দিলীপের কড়া সমালোচনায় সোমেন

Date:

Share post:

বিহারের মুজাফফরপুরের যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ছে, তার পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর মন্তব্যের কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমেন মিত্র বলেন, এ ঘটনা বিজেপি এবং তাদের সরকারের কাছে ছোট ঘটনা হতে পারে। কিন্তু এটা সারা পৃথিবীর কাছে লজ্জার। সারা পৃথিবীর মানবতার কাছে লজ্জার। দিলীপ ঘোষ সব কিছুকেই ছোট করে দেখেন। কারণ, ওনারা দেশজুড়ে হাজার হাজার মানুষ মারছেন। তাই একটা ঘটনা ওনাদের কাছে ছোট।

উল্লেখ্য, গত বুধবার বিহারের মুজফ্‌ফরপুর স্টেশনে মৃত পরিযায়ী মায়ের চাদর ধরে টানছে তিন বছরের এক অবুঝ শিশু। সেই একরত্তির ভিডিও দেখে কাঁদছে গোটা দেশ। লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকদের করুণ অবস্থার ছবি বারেবারে সামনে এসেছে। মুজফ্‌ফরপুরের ঘটনা তার নতুন সংযোজন। এই পরিস্থিতিতে এই ঘটনাকে “ছোট ঘটনা” বলে মন্তব্য করে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাঁর এই বক্তব্যের কারণেই দেখা দিয়েছে বিতর্ক।

ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ? একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়, “এখন অবস্থা স্বাভাবিক নেই। রেলে কি দুর্ঘটনা হয় না?‌ ট্রেনে কি মানুষ মারা যায় না?‌ এই রেলদফতর, তাঁরা এরকম উদাহরণও রেখেছেন, যেখানে বাচ্চার জন্য দুধ নেই। মা টুইট করেছেন। পরের স্টেশন রেলের কর্মীরা দুধ নিয়ে দাঁড়িয়েছিলেন, ডাক্তাররা ছিলেন।”

এরপরই তাঁকে বলতে শোনা যায়, “কিছু কিছু ছোট ছোট ঘটনা হয়ে যাচ্ছে। ‌যেহেতু সবকিছু স্বাভাবিক নয়, তাই এ ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও কোথাও ঘটতে পারে। এই ঘটনাগুলো ব্যতিক্রম ধরা ?”

আর দিলীপ ঘোষের এই বক্তব্যের পরই সমালোচনার ঝড় বইছে রাজ্যজুড়ে।

কী বলছেন সোমেন মিত্র…

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...